Breaking News

Post Top Ad

Your Ad Spot

Tuesday, August 7, 2018

ইসলামপুরে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর মূখ্য সমন্বয়ের উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও মত বিনিময়।

জামালপুরের ইসলামপুরে প্রধানমন্ত্রী শীঘ্রই উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন এ লক্ষে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ শুক্রবার জেলার অর্ধ শতাধিক প্রকল্প সরেজমিন পরিদর্শন করেছেন। জানাগেছে, শুক্রবার সকালে ইসলামপুরে প্রায় সাড়ে ৬শ কোটি টাকা ব্যয়ে নির্মিত যমুনার বামতীর সংরক্ষণ প্রকল্প, ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ২শ ৮৯ মেট্রিক টন চাল ও ২৮ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন দেওয়ানগঞ্জ-কুলকান্দি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, ২শ ৪ কোটি টাকা ব্যয়ে ব্রহ্মপুত্রের ২টি সেতু এবং ২৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত শেখ হাসিনা ইন্সটিটিউট অব হেল্্থ টেকনোলজি পরিদর্শন করেন। মাননীয় প্রধানমন্ত্রী দ্রুত সময়ের মধ্যে ইসলামপুরের উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন বলে জানা গেছে। এরই ধারাবাহিকতায় মন্ত্রী ও মূখ্য সমন্বয়ক জেলার অর্ধ শতাধিক উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শন শেষে স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত শেখ হাসিনা ইন্সটিটিউট অব হেল্্থ টেকনোলজি মিলনায়তনে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় এমপি ফরিদুল হক খান দুলাল এতে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি। তিনি বলেন,শেখ হাসিনা যখন ক্ষমতায় থাকে দেশে তখন উন্নয়ন হয়। তারই প্রমাণ আজকে যমুনা তীর সংরক্ষণ বাঁধ ,শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেল্থ টেকনোলজি, পৌর সভার উন্নয়ন এবং মেলান্দহ ও ইসলামপুরের মানুষে জীবন যাত্রা মান উন্নয়নে ব্রক্ষপুত্র নদে বড় দুইটি ব্রীজ। এছাড়াও জননেত্রী শেখ হাসিনা এই অঞ্চলে মানুষের সুবিধার্থে রাস্তা,ঘাট ব্রীজ-কালভাট,সোলার প্যানেল,গ্রামীন অবকাঠামো উন্নয়নে বহু উন্নয়ন প্রকল্প দিয়েছেন। এ সময় তিনি আগামী নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, ময়মনসিংহ বিভাগীয় সহকারী কমিশনার মোঃ মাইন উদ্দিন প্রমুখ। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল ছালামের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন ডাঃ গৌতম রায়, উপজেলা চেয়ারম্যান নবীনেওয়াজ খান লোহানী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান, পৌর মেয়র আব্দুল কাদের সেখ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ একেএম শহীদুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু সুফিয়ান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান খান প্রমুখ উপস্থিত ছিলেন । পরিদর্শনে আওয়ামী লীগ ,যুবলীগ,ছাত্রলীগ,কৃষকলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ নেয়। -লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি।

No comments:

Post a Comment

hi

Post Top Ad

সিরাজাবাদ কন্ঠে আপনাদের স্বাগতম